আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : সামেরা শহরে অবস্থিত ইমাম হাদীউন নাকী ও ইমাম হাসান আসকারি (আলাইহিমাস সালাম)-এর মাজারকে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে গঠিত স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দিতে পাকিস্তানের পারাচেনার অঞ্চলের অধিবাসী জাভেদ ইরানের কোম শহর থেকে সামেরায় গিয়েছিলেন। সামেরায় আইএসআইএল সন্ত্রাসীদের সাথে এক সংঘর্ষে তিনি শাহাদাত বরণ করেন।
কোম থেকে আবনা প্রতিবেদক জানিয়েছে, আজ শুক্রবার -২৭শে জুন- জুমআর নামাযান্তে কোমে অবস্থিত হযরত মাসুমা (সালামুল্লাহি আলাইহা)-এর মাজার প্রাঙ্গনে ইরানের বিভিন্ন শ্রেণীর জনগণ ও কোমে অবস্থানরত পাকিস্তানীদের অংশগ্রহণের মধ্য দিয়ে শহীদের জানাযার নামায অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, জানাযার নামাযের পর শহীদের লাশ ‘বেহেশতে মাসুমা’ নামক কবরস্থানে মাজার শরিফ রক্ষার্থে শহীদদের জন্য নির্ধারিত বিশেষ স্থানে তাকে দাফন করা হবে।#
২৭ জুন ২০১৪ - ০৭:০৫
News ID: 619319
ইরাকের সামেরা শহর এবং শহরে অবস্থিত ইমাম হাদীউন নাকী ও ইমাম হাসান আসকারি (আলাইহিমাস সালাম)-এর মাজারে তাকফিরী সন্ত্রাসী দল আইএসআইএল’র হামলার ঘটনায় পাকিস্তানি নাগরিক ‘জাভেদ হুসাইন’ ইমামদ্বয়ের মাজার রক্ষাকারী স্বেচ্ছাসেবী বাহিনীতে যোগ দিতে সামেরা পৌঁছেছিলেন। সম্প্রতি আইএসআইএল সন্ত্রাসীদের হামলায় তিনি শহীদ হয়েছেন।